সুলতান বাইবার্স: মোঙ্গল ও ক্রুসেডাররা মাথা নত করেছিল যার তলোয়ারের সামনে
মোঙ্গলরা যখন কিপচাক তুর্কসে আক্রমণ করে, তখন অন্যদের মতো বাইবার্সকেও ক্রীতদাস হিসেবে বিক্রি করে দেওয়া হয়। পরবর্তীতে তাকে মিশর ও সিরিয়ার সুলতান নাজম আল-দীন-আইয়ুব অন্যান্য ক্রীতদাসদের সাথে কিনে নেন।
সুলতান নতুন ক্রীতদাসদের সামরিক প্রশিক্ষণের জন্য প্রস্তুত করেন সবসময়। এবারও নতুন কিনে আনা ক্রীতদাসদের প্রশিক্ষণের জন্য নাইলে পাঠিয়ে দেন। এখানে তাদের সুলতানের সৈনিক হিসেবে তৈরি করা হয়। প্রশিক্ষণ চলাকালীন সময় থেকেই বাইবার্স সবার নজর কেড়ে নিতে সমর্থ হন।