এক অন্যরকম উপেন্দ্রকিশোর রায়ের গল্প
একজন বহুমুখী প্রতিভাধর মানুষ ছিলেন উপেন্দ্রকিশোর রায়। একদিক দিয়ে সাহিত্যচর্চা করেছেন, অন্যদিকে বিজ্ঞান নিয়ে কাজ করেছেন। একদিকে তিনি সংগীত, অংকন ইত্যাদি চর্চা করেছেন এবং পরিবারের সবাইকে সাহিত্য চর্চায় উদ্বুদ্ধ করেছেন, অন্যদিকে প্রিন্টিং ব্যবসার কাজেও তাদেরকে কাজে লাগিয়েছেন এবং নিজেও কাজ করেছেন। তিনি একাই শিক্ষিতি এবং বড় হননি বরং তার ছেলেমেয়েদের মধ্যেও সেই শিক্ষা সঞ্চার করেছেন। তাইতো তার তৈরি করা শিক্ষার পরিবেশ থেকে উঠে এসেছে সুকুমার রায় এবং সত্যজিৎ রায়ের মতো বিখ্যাত ব্যক্তিত্ব।