ক্ষমতার পালাবদলের ঝড়ের মাঝে দাঁড়িয়ে থাকা এক লোকের মহাকাব্য এটা, নতুন দেবতা আর পুরাতন দেবতাদের যুদ্ধের মাঝের এক মহাগল্প এটা। এটা এমন একদল অভিবাসীদের গল্প, যারা বিশ্বাস করে, যারা স্বপ্ন দেখে, যারা অজানা এক ভূমিতে নিজেদের বসতি গড়ে, আর রাতের অন্ধকার যখন ঘনিয়ে আসে তখন তারা তাদের বিশ্বাসের অস্তিত্বে ভর করা দেবতার আশ্রয় খোঁজে। অসহায় এবং বিষাদগ্রস্থভাবে ভেঙ্গে পড়া এক লোকের গল্প এটা। সঙ্গীহীন ভালোবাসার বিশ্বাসঘাতকতার গল্প এটা। এটা এমন একটা গল্প যে গল্পের অভ্যন্তরে লুকিয়ে আছে আরো হাজারটা গল্প। এই গল্পটা বিশ্বাসঘাতকতার, মিথ্যার, উৎসর্গের আবার অনেক আশাবাদীও বটে। এটা মানব সভ্যতার গল্প, কতটা দ্রুত তারা তাদের বিশ্বাসের পরিবর্তন করেছে, কতটা দ্রুত তারা তাদের উন্নতি ঘটিয়েছে। এটা নিল গেইম্যানের গল্প যা সে বলতে চেয়েছিল সেই ছোটকালে যখন সে নিজেও অভিবাসী হয়ে আমেরিকাতে এসেছিল।