পিরামিড পাঠসমূহ প্রথম লিখা হয়েছিল পঞ্চম রাজবংশের শেষ ফারাও উনাসের পিরামিডে। মোট ২৮৩ টি মন্ত্র লিপিবদ্ধ করা ছিল সেখানে। এরমধ্যে ২৭৩ এবং ২৭৪ নম্বর মন্ত্রকে বলা হয় Cannibal hymns বা নরখাদক স্তবগান। ফারাও উনাস ছাড়াও টেটির পিরামিডেও নরখাদক স্তবগানের উল্লেখ পাওয়া গিয়েছে। এখানে বর্ণনা করা ছিল, ফারাওরা নিজ শত্রু এবং ঈশ্বরের মাংস ভক্ষণ করেন। সেজন্য প্রথমদিকে মিশর তত্ত্ববিদেরা ভেবেছিলেন, প্রাচীন মিশরীয়রা নরমাংস ভক্ষণ করত। পরবর্তীতে প্রমাণিত হয়, এই নরখাদক স্তবগানগুলো ব্যবহৃত হয়েছিল রূপক অর্থে।