তুরস্কে আতাতুর্কের সংস্কারসমূহ
সমস্ত দেশীয় ও আন্তর্জাতিক বাঁধা অতিক্রম করে গ্র্যান্ড ন্যাশনাল এসেম্বলি ১৯২৪ সালের ৩ মার্চ অটোমান সাম্রাজ্যের সর্বশেষ খলিফা দ্বিতীয় আব্দুল মজিদকে পদচ্যুত করে খিলাফতের অবসান ঘটায় । সর্বশেষ খলিফা দ্বিতীয় আব্দুল মজিদ বিতাড়িত হলে ৬৩২ সাল থেকে ১৯২৪ সাল পর্যন্ত দীর্ঘ তেরোশো বছরের প্রাচীন ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান খিলাফতের অবসান ঘটে।