বুচ ক্যাসিডি এন্ড দ্য সানড্যান্স কিড (১৯৬৯): জর্জ রয় হিলের ‘স্মৃতিমেদুরতায় ভারী এক কালজয়ী ওয়েস্টার্ন’
ব্যাংক আর ট্রেন ডাকাতিতে বুচ আর তার গ্যাং কুখ্যাত। প্রায় ১ যুগেরও বেশি সময় আউটল্য হয়ে ঘুরে বেড়িয়েছে তারা। বুচের গ্যাংয়ের মাঝে আলাদা জুঁটিটা গড়ে উঠেছে সানড্যান্স কিডের সাথে। বুচের আছে ক্ষুরধার মাথা আর সানড্যান্সের আছে তেজি বন্দুকবাজ হাত। জুঁটিটা জমেছে খাপে খাপে।