আইপিএল সপ্তাহান্তের খেরোখাতা: পর্ব ২
আইপিএলের অন্যতম সফল দল চেন্নাই জয় দিয়ে এইবারের আসর শুরু করলেও পরবর্তী তিন ম্যাচে পরাজয়ের গোলকধাঁধা থেকে বের হতে পারেনি। অভিজ্ঞতা দিয়ে ঠাঁসা এই দল বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে ইতিপূর্বে সফলতা পেলেও সংযুক্ত আরব আমিরাতের গরমে কোণঠাসা হয়ে পড়েছে। ২য় সপ্তাহেও তরুণ ক্রিকেটারদের পারফর্মেন্স ছিলো উল্লেখযোগ্য। শুভমান গিল, ইশান কিশান, ওয়াশিংটন সুন্দররা তাদের সুন্দর, উজ্জ্বল ভবিষ্যতের আগমনী বার্তার জানান দিয়েছিলেন।