রাজধানী হয়েও ওয়াশিংটন ডি.সি কেন অঙ্গরাজ্য হিসেবে স্বীকৃতি পায়নি?
পুনর্গঠনের সময় ওয়াশিংটন ডি.সি’র মোট জনসংখ্যার এক তৃতীয়াংশ ছিলেন কৃষ্ণাঙ্গ নাগরিক। এতে করে তারা ভোটাধিকার অর্জনের পরেই নিজেদেরকে রাজধানীর স্থানীয় রাজনীতি এবং প্রশাসনে প্রতিষ্ঠিত করতে চাইতেন। আর শ্বেতাঙ্গ কংগ্রেস সদস্যরা এটিকে আসন্ন বিপদ হিসেবে দেখতেন। কৃষ্ণাঙ্গদের থামাতে শুরুতেই ডি.সি’র স্থানীয় সরকার ব্যবস্থা ভেঙ্গে দেয় মার্কিন সরকার। অতঃপর ১৮৭১ এবং ১৮৭৪ সালে কংগ্রেস কর্তৃক একাধিক আইন পাশ করে ওয়াশিংটন ডি.সি’র সকল ক্ষমতা মার্কিন প্রেসিডেন্টের নিকট হস্তান্তর করা হয়। এই পদক্ষেপের ফলে প্রেসিডেন্ট নিজেই সেখানকার প্রতিনিধি নির্বাচনে কংগ্রেস প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করতে পারতেন। অন্যদিকে, সেখানকার নাগরিকেরা কংগ্রেস প্রতিনিধি নির্বাচনের ভোটাধিকার থেকে বঞ্চিত হওয়ায় প্রেসিডেন্টের যে কোনো সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারতেন না।