দ্য কিলিং: স্ট্যানলি কুব্রিকের প্রথম মাস্টারপিস চলচ্চিত্র
কুব্রিক নিজেই এই সিনেমাকে তার প্রথম ‘পরিণত কাজ’ বলে উল্লেখ করেন। ‘দ্য কিলিং’ ফিল্ম-নোয়াহ্ জঁনরায় এবং হাইস্ট সাব-জঁনরায় আজ একটি মাস্টারপিস তো সন্দেহাতীতভাবেই, এমনকি একজন মাস্টার যে এসে পড়েছেন ইতিমধ্যেই, ১৯৫৬ সালে সেকথাও জানান দিয়েছিল এই সিনেমা।