ফ্লপি হ্যাট, গ্লাভস আর রংতুলিতে স্বপ্ন আঁকা জ্যাক রাসেল
ঘাড় অবধি নেমে আসা চুল, গোঁফ, চোখে সানগ্লাস, মাথায় সাদা ফ্লপি হ্যাট, হাতে গ্লাভস, টেপ প্যাঁচানো কিপিং প্যাড। তড়িৎ গতির একটা স্টাম্পিং, কিংবা অনায়াসে লেগ স্টাম্পের বাইরের একটা ডেলিভারিকে আটকে ফেলা। ৯০ দশকে উইকেটের পেছনে এমন ‘কুলনেস’ নিয়ে ইংল্যান্ডের অতন্দ্র প্রহরী ছিলেন রাসেল।