টু ‘টি’র জুটি
যুগে যুগে ক্রিকেট কম বোলিং জুটি তো দেখেনি। চিরস্মরণীয় হয়ে রয়েছে এমন জুটির সংখ্যাও তো নেহায়েতই কম নয়। সেই বডিলাইন সিরিজের হ্যারল্ড লারউড-বিল ভোস থেকে শুরু করে হালের অ্যান্ডারসন-ব্রড জুটি, চাইলে নাম নেয়া যাবে অনেকেরই। অবস্থাদৃষ্টে যা মনে হচ্ছে, বিদায় নিতে নিতে টু ‘টি’ জুটি নিজেদের রেখে যাবেন সেই চিরস্মরণীয়দের কাতারেই।