যদি প্রকৃতির মায়াবী সৌন্দর্য্যে বিমোহিত হতে চান, তাহলে মরক্কো হতে পারে আপনার জন্য সেরা গন্তব্য। আবার যদি ইতিহাসের নানা বাঁকে হারাতে চান তাহলেও মরক্কোকে চোখ বন্ধ করে রাখতে পারেন আপনার ভ্রমণতালিকায়। সবুজ বন, বিস্তীর্ণ মরুভূমি, নীল সাগর, সাদা বালুকাবেলা, সুউচ্চ পর্বত থেকে শুরু করে প্রাচীন শহর, বিশাল দূর্গ, রঙবেরঙের বাজার – কি নেই মরক্কোতে !