বখত খান: সিপাহী বিদ্রোহের হারিয়ে যাওয়া এক বিল্পবী
ভারতীয় উপমহাদেশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাবলীর মধ্যে অন্যতম সিপাহী বিদ্রোহ। এই উপমহাদেশের অসংখ্য স্বাধীনতাকামী মানুষের রক্ত, ত্যাগ আর সাহসিকতা সে বিদ্রোহের সাথে মিশে আছে নিবিড়ভাবে। যদিও সে যুদ্ধে সিপাহী এবং আমজনতার পরাজয় ইতিহাসের বাস্তবতা, তবুও এই বিদ্রোহ উপমহাদেশের ইতিহাসে একটি প্রেরণাদায়ক ঘটনা। এই আন্দোলনে যে ক’জন সাহসী মানুষ নিজেদের সর্বোচ্চ দিয়ে ইংরেজ শাসনের নাগপাশ ছিন্ন করতে চেয়েছিলেন, তাদের মধ্যে অন্যতম একজন বখত খান।