আম্পায়ারিং বিতর্ক: ঘরোয়ার কুকীর্তির মুখোন্মোচন এবার আন্তর্জাতিকে
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে অনিয়ম, ক্ষমতার ব্যবহার, প্রভাব খাটানো, ম্যাচ পাতানো নতুন ঘটনা নয়। বিভিন্ন সময়েই ক্রিকেট বোর্ডের প্রভাবশালীরা নিজেদের ক্লাবের জন্য অনিয়মের আশ্রয় নিয়েছেন। তবে অতীতে এসব ঘটনা একটা টুর্নামেন্টের হয়তো কয়েকটি ম্যাচে ঘটতো। কিন্তু নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন বর্তমান বোর্ড বিসিবির পরিচালনায় আসার পর ঘরোয়া ক্রিকেটের লিগগুলোতে অনিয়মই যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে!