ইরানের কেন্দ্রীয় ব্যাংক আগের নিষেধাজ্ঞার সূত্রে কিছু বিষয় এখনও নিজেদের হাতে রাখছে। তারা ক্রিপ্টোকারেন্সি ব্যবহার শুরু করছে এবং জাতীয় পর্যায়ে ক্রিপ্টোকারেন্সি ব্যবহার কীভাবে করা যাবে সেটা নিয়ে তারা ইতোমধ্যে কাজও শুরু করেছে। ইরানের ক্রিপ্টোকারেন্সি ব্যবহারের মূলনীতি হচ্ছে – তারা এখনই এই সমস্ত ডিজিটাল কয়েনের ব্যবহার সাধারণ মানুষের জন্য বৈধ করছে না। যেহেতু ক্রিপ্টো নিয়ে বিভিন্ন মতবাদ আছে, তাই আগে শুধুমাত্র ব্যাংকগুলোর ভিতর সরাসরি লেনদেনের জন্য ক্রিপ্টো ব্যবহার করা হবে। এই লেনদেনের পুরোটাই কেন্দ্রীয় ব্যাংকের তত্ত্বাবধানেই হবে। এভাবে ব্যবহার করার পর যখন ধীরে ধীরে ডিজিটাল কয়েনের ব্যবহার নিয়ে কিছু অভিজ্ঞতা অর্জন করা হবে, তখন কাজ করা হবে কীভাবে এই কারেন্সি সাধারণ মানুষ বৈধ উপায়ে ব্যবহার করতে পারে।