পূর্ব আফ্রিকার বোরান জাতের লোকেরা হানিগাইডের সাহায্যে মধু সংগ্রহ করেন। মধু নেওয়া হয়ে গেলে তারা চাকের একটা বড় অংশ পাখিটির জন্য বাইরে বের করে রাখেন। লোকজ বিশ্বাস, কেও যদি হানি গাইডকে তার যথাযথ প্রাপ্য বুঝিয়ে না দেয়, তাহলে হানিগাইড পরবর্তীতে তাদেরকে সিংহ, বিষাক্ত সাপ কিংবা খ্যাপা হাতির সামনে ভুলিয়ে নিয়ে যাবে। উপকারী এই পাখিটি অবশ্য মধু সংগ্রহের জন্য বেবুন বা অনুরুপ মধুলোভী প্রাণীর সাহায্যও নিয়ে থাকে।