মরণব্যাধি ক্যান্সারের ইতিহাস এবং চিকিৎসার আদ্যোপান্ত
পৃথিবীজুড়ে ক্যান্সার নামক এক ভয়াবহ ব্যাধি সাম্রাজ্য বিস্তার করেছে। এই সাম্রাজ্যে একবার ঢুকে পড়লে রেহাই পাওয়া মুশকিল। এই ঘাতক ব্যাধির ছোবলে প্রতি মুহুর্তে হারিয়ে যাচ্ছে শত-সহস্র সম্ভাবনাময় প্রাণ। হৃদরোগজনিত জটিলতার পরেই এই ক্যান্সারই আধুনিক সময়ে মানুষের সবচেয়ে বেশি মৃত্যুর কারণ। শুধু মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী পুরুষের অর্ধেক এবং নারীদের এক-তৃতীয়াংশ তাদের জীবনকালে ক্যান্সারের ঝুঁকি নিয়ে দিনাতিপাত করছেন। তৃতীয় বিশ্বে সংখ্যাটা হয়তো আরো অনেক বেশি, গড়পড়তা মানুষের অনেকেই রোগে ভুগে হাসপাতালে গিয়ে ক্যান্সার শনাক্ত করার আগেই পৃথিবী থেকে বিদায় নেন।