স্পেনে মুসলমানদের শেষ দিনগুলো
১৪৯২ সালে কলম্বাস আমেরিকা আবিষ্কার করে। ঠিক সেই বছরটাই বিশেষায়িত আরেকটি যুগান্তকারী ঘটনার জন্য। গ্রানাডায় নাসিরি বংশের শেষ শাসক দ্বাদশ মুহম্মদের আত্মসমর্পণ। তার সাথে ইতি ঘটে স্পেনে মুসলিম শাসনের সুদীর্ঘ অধ্যায়ের। ৩০শে এপ্রিল, ৭১১ সালে জিব্রাল্টারে তারিক বিন জিয়াদের অবতরণের মধ্য দিয়ে যার সূচনা হয়েছিলো। এই সাতশো বছরে আইবেরিয়ান উপকূল পরিণত হয় সারা ইউরোপের সংস্কৃতি ও সভ্যতার কেন্দ্র হিসাবে। উঠে আসেন ইবনে রুশদ্, আব্বাস ইবনে ফিরনাস এবং ইবনে তোফায়েলের মতো মুসলিম পণ্ডিতেরা। আর এই সময়কেই গণ্য করা হয় ইহুদি সংস্কৃতির স্বর্ণযুগ হিসাবে।