কোনো ঘটনা যত পুরনো হয়, তাকে ঘিরে আমাদের কৌতূহল বাড়তে থাকে। হাজার হাজার বছর ধরে দাঁড়িয়ে থাকা পিরামিড, হায়ারোগ্লিফিক ভাষা, নানা দেবদেবী আমাদের এই কৌতূহলের খোরাক হয়ে উঠেছিল। কিন্তু সময়ের পার্থক্যটা যেহেতু কম দিনের নয়, অনেক তথ্যই আমাদের নাগালের বাইরে, এখনো আমরা অনেক অন্ধকারে।