১৯১২, ১৪ ই এপ্রিল। বিশালাকার এক বরফখন্ডের সাথে সংঘর্ষে ২২২৩ জন যাত্রী সমেত ডুবে যায় তৎকালীন সময়ে সাড়া জাগানো জাহাজ টাইটানিক। ২২২৩ জনের মধ্যে এই বিয়োগাত্মক ঘটনায় বেচেঁ ছিলো মাত্র ৬০৬ জন। সেই ঘটনার পর কেটে গেছে ১০০ বছরের ও বেশি। তবুও টাইটানিক নিয়ে কল্পকাহিনী, মিথ কিংবা বিভিন্ন ষড়যন্ত্র তত্ত্ব সময়ের সাথে আরো ডালপালা ছড়াচ্ছে। আজ আমরা দেখবো এমনই কিছু জনপ্রিয় ষড়যন্ত্র তত্ত্ব।