আংকেল টমস কেবিন কি আমেরিকার গৃহযুদ্ধের সূচনা করেছিল?
১৮৬০ সালে ক্ষমতা গ্রহণের মাত্র কয়েক মাসের মধ্যে আব্রাহাম লিংকনকে মুখোমুখি হতে হয় এমন এক সংকটের যার সামনে পড়তে হয়নি তার আগে কোনো আমেরিকান প্রেসিডেন্টকে: গৃহযুদ্ধ। সেই সময়ে আমেরিকার রাজ্যগুলোর সাথে কেন্দ্রের বেশ কিছু ব্যাপার নিয়ে দ্বন্দ্ব চলছিল কিন্তু দাস প্রথা নিয়ে উত্তরের রাজ্যগুলোর সাথে দক্ষিণের রাজ্যগুলোর বিভেদ ছিল দিন আর রাতের মতো পরিষ্কার। কৃষ্ণাঙ্গদের দাস হিসেবে রাখা না রাখার কেন্দ্রীয় আইন কেন্দ্র ও উত্তরের রাজ্যগুলোর সাথে দক্ষিণের রাজ্যগুলোর বিবাদকেই গৃহযুদ্ধ শুরুর প্রধান কারণ হিসেবে বলে থাকেন অনেক ঐতিহাসিক। ১৮৫২ সালে প্রকাশিত ‘আংকেল টমস কেবিন’ যখন প্রকাশিত হয় তখনো আমেরিকায় দাসপ্রথাবিরোধী মনোভাব ছিল খুবই কম। কিন্তু খুব দ্রুতই বইটি জনপ্রিয়তা পায় আর মানুষজন সচেতন হয়ে ওঠে দাসদের ব্যাপারে। কিন্তু আমেরিকার দক্ষিণের রাজ্যগুলো ছিল পুরোপুরি মাত্রায় দাসনির্ভর। ফলে দাসপ্রথাবিরোধী মনোভাব তাদের নাড়া দিতে পারেইনি, উল্টো পুরো দেশকে দুই ভাগে ভাগ করে দেয়। তবে কি এই একটি বই দায়ি ছিল চার বছরের রক্তক্ষয়ী গৃহযুদ্ধের জন্য?