বসনীয় গণহত্যা: নব্বইয়ের দশকে এক বর্বরতার ইতিহাস
১৯৯২ এর এপ্রিলে বসনিয়া-হার্জেগোভিনার যুগোশ্লাভ প্রজাতন্ত্রের সরকার যুগোশ্লাভিয়া থেকে স্বাধীনতা ঘোষণা করে। পরবর্তী কয়েক বছরে, সার্ব-আধিপত্যশীল যুগোশ্লাভ সেনাবাহিনীর মদদপুষ্ট বসনীয় সার্ব বাহিনীসমূহ বসনিয়াক (বসনিয়ান মুসলিম) ও ক্রোয়েশীয় বেসামরিক ব্যক্তিদের বিরুদ্ধে গণহত্যামূলক কার্যক্রম পরিচালনা করে। এর ফলে ১৯৯৫ সাল নাগাদ প্রায় ১ লক্ষ লোক মারা যায়, যাদের শতকরা ৮০ ভাগই ছিল বসনিয়াক। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাজিদের হাতে ৬০ লাখ ইহুদির মৃত্যুর পর এটাই ছিল গণহত্যার নিকৃষ্টতম উদাহরণ।