বিদায়, লিটল চিফ
হাভিয়ের মাশ্চেরানোর ক্যারিয়ার, কোথায় খেলেছেন, কী কী জিতেছেন সেটার ফর্দ খুঁজতে গেলে গুগলই আপনাকে পথ দেখাবে। কিন্তু গুগল কি শত চেষ্টা করেও এই প্রশ্নের উত্তর দিতে পারবে, মাশ্চেরানো কে ছিলেন? মাশ্চেরানো কী ছিলেন? খুব সম্ভবত না। মাশ্চেরানোকে আপনি তার ক্যারিয়ারের সাত শতাধিক ম্যাচের সংখ্যাতে পাবেন না। মাশ্চেরানোকে খুঁজতে হলে আপনাকে ডুব দিতে হবে অতীতে, ২০১১ কিংবা ২০১৪ সালে।