মিগ-২১: শতাব্দীর শ্রেষ্ঠ জেট যুদ্ধ বিমান
মিগ-২১ (ন্যাটো কোড: ফিশবেড) ওরফে বালালাইকা ওরফে পেন্সিল বিশ্বের সর্বাধিক নির্মিত সুপারসনিক গতিসম্পন্ন জেট যুদ্ধ বিমান। এ বিমান ষাটটির ও বেশি দেশের হয়ে আকাশে উড়েছে, লড়েছে মধ্যপ্রাচ্য আর পূর্ব এশিয়া আর আফ্রিকার রণাঙ্গনে, ভূপতিত করেছে অসংখ্য পশ্চিমা বিমান।