দ্য ভ্যালহালা মার্ডারস: নর্ডিক নয়্যার ক্রাইম সিরিজ
থর্ডুর প্যালসনের লেখা আইসল্যান্ডিক ভাষায় ব্রট নামক এই সিরিজটির ইংরেজি নামকরণ করা হয়েছে দ্য ভ্যালহালা মার্ডারস নামে। এটি প্রথম আইসল্যান্ডের কোনো সিরিজ যেটা নেটফ্লিক্সে দেখানো হচ্ছে। গল্পের মতোই চিত্রনাট্যও বেশ যত্ন নিয়ে করা। বেশ পরিপাটি আর সাজানো-গোছানো। অন্যান্য সিরিয়াল কিলিং গল্পে কেবলই যে সিরিয়াল কিলারকে প্রাধান্য দিয়ে গল্প বলার একটা প্রবণতা আছে, এই গল্পে তেমনটা চোখেই পড়েনি।