একটি প্রাণী কেন ঘুমায়? হ্যাঁ, ক্লান্তি দূর করে চাঙ্গা হয়ে ওঠার ব্যাপারটি তো রয়েছেই। এর পাশাপাশি স্মৃতিশক্তিকে রিফ্রেশ করতে, কিংবা পূর্বে অর্জিত অভিজ্ঞতা থেকে নতুন জ্ঞান আহরণ করতে তাকে সাহায্য করে থাকে ঘুম। অর্থাৎ বুঝতেই পারছেন, ঘুমের সাথে সরাসরি যোগাযোগ রয়েছে প্রাণীর মস্তিষ্কের। আরো স্পষ্ট করে বলতে গেলে, আরইএম (র্যাপিড আই মুভমেন্ট) ঘুমের।