সীতাকুণ্ড ভ্রমণ: পাহাড় আর সমুদ্রের শহরে একদিন
পাহাড়ে ওঠার রাস্তা প্রথমে যেখানে শুরু সেখানে মূলত পাহাড়ী রাস্তা কেটে সুন্দর ঢালাই করে নতুন রাস্তা বানানো হয়েছে। যদিও তা খুব বেশি নয়। হিমালয় হতে বিচ্ছিন্ন হয়ে এই পাহাড়টি হিমালয়ের দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক ঘুরে ভারতের আসাম এবং ত্রিপুরা রাজ্যের মধ্য দিয়ে ফেনী নদী পার হয়ে তারপর চট্টগ্রামের সঙ্গে মিশেছে। এবং চট্রগ্রাম শহরের সবথেকে উচুঁ স্থান এই চন্দ্রনাথ মন্দির। তাই নিচ থেকেই দেখা যাচ্ছিল দুই পাহাড়ের চূড়ায় প্রতিষ্ঠিত দুই মন্দিরকে।