কে হবেন আর্সেনালের নতুন কোচ?
নিত্যনতুন সংবাদ কিংবা গুঞ্জনের মাধ্যমে ভক্তদের উৎসাহে ঘি ঢালার দায়িত্বটাও বেশ ভালোভাবেই পালন করছে ইংলিশ গণমাধ্যম। যেমন দ্য ইন্ডিপেন্ডেন্ট জানাচ্ছে, আর্সেনাল নাকি চেষ্টা করবে তাদের সাবেক খেলোয়াড় মিকেল আরতেতাকে কোচ হিসেবে নিয়োগের। সম্ভাব্য কোচের তালিকায় ম্যানচেস্টার সিটির এই সহকারী হেড কোচ ছাড়াও আরো রয়েছেন কার্লো আনচেলত্তি, ম্যাক্স অ্যালেগ্রি এবং উলভসের নুনো এসপিরিতো সান্তোও।