নীল মুকুট (২০২১): মুকুটের মর্যাদা আদৌ রাখতে পেরেছে কি?
পরিবার, স্বজন ফেলে দেশের স্বার্থে বিদেশ বিভুঁইয়ে পড়ে থাকা নারী পুলিশদের নিয়ে এই ডকু-ড্রামা। ‘নীল’, বেদনার রঙ, ওই পরিবার/স্বজন হতে দূরত্ব বোঝানোর অর্থে আর ‘মুকুট’ তাদের ত্যাগের, সাহসিকতার পুরস্কার অর্থে ব্যবহার করা হয়েছে। এই মিলিয়ে নাম, ‘নীল মুকুট’।