সংখ্যায় সংখ্যায় সাকিব আল হাসানের কীর্তিগাঁথা
সাকিব আল হাসান ভালো করার ব্যাপারে কতটা উন্মুখ ছিলেন, তা বিশ্বকাপের শুরু থেকেই দেখা যাচ্ছে। তিনি এর আগে তিন বিশ্বকাপ খেলে কখনও ম্যাচসেরার পুরস্কার জেতেননি। এই আসরে বাংলাদেশ এখন পর্যন্ত তিন ম্যাচে জয়লাভ করেছে, যার সবক’টিতে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন তিনি।