অ্যালোডক্সাফোবিয়া: মতামত শোনার ফোবিয়া
আপনাকে যদি কেউ নিজের মতামত বলে কিংবা আপনার বিশ্বাসের বিপরীতে কিছু বলে তাহলে আপনার কেমন লাগবে? আপনাদের মধ্যে হয়ত কেউ কেউ ব্যাপারটার সত্যতা যাচাই করে বোঝার চেষ্টা করবে কার কথা ঠিক। কিছু কিছু মানুষ এমনও আছেন যারা নিজেদের মতামতকে কোনো বাছবিচার ছাড়াই ঠিক ধরে নেন এবং বাকিদের কথার পাত্তাও দেন না।