আসলেই যে ধূমপান কতটা ক্ষতির কারণ, নতুন করে তার প্রমাণ মিলেছে বাংলাদেশ ক্যান্সার সোসাইটির করা এক জরিপের ফলাফলে। সেখানে দেখা যাচ্ছে, ধূমপান কেবল মানুষের আয়ুই কমায় না, এর ফলে দেশ অর্থনৈতিকভাবেও ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়। সব মিলিয়ে জরিপের ফলাফলে যেসব সংখ্যা উঠে এসেছে, তা রীতিমতো ভয়জাগানিয়া।