আইসকিউব অবজারভেটরি: টেলিস্কোপের সংজ্ঞা বদলে দিয়েছে যে টেলিস্কোপ
নিউট্রিনো শনাক্ত করার জন্য দক্ষিণ মেরুর বুকে স্থাপন করা হয়েছে আইসকিউব অবজারভেটরি। টেলিস্কোপ বলতে আমরা যা বুঝি, তার সাথে বিচিত্র এই টেলিস্কোপটির কোন মিল নেই। এটি দিয়ে ২০১৩ সালের নভেম্বরে প্রথমবারের মতো নিউট্রিনো শনাক্ত করা গেছে।