আপনার দৈনন্দিন কর্মক্ষমতা বাড়াবেন যেভাবে
বৃহস্পতিবার সন্ধ্যা। সারাদিন অফিস করে এসে বাসে ঝুলতে ঝুলতে ভাবছেন আগামীকাল শুক্রবার, বেশ আরাম করে ঘুমাবেন। তখনি মনে পড়ল গত সপ্তাহে ঠিক করেছিলেন শুক্রবার বারান্দার জন্য ফুলের টব কিনতে যাবেন! গেল সব আনন্দ মাটি হয়ে। ভাবলেন, নাই-ই বা গেলাম কাল। আগামী শুক্রবার যাব। ঠিক এভাবে ভাবতে ভাবতেই আমি, আপনি, আমরা সবাই আমাদের মূল্যবান কাজগুলোকে চরম নির্মমতায় অবহেলা করতে থাকি। ফলাফল- হতাশা আর দিনশেষে অপরাধবোধ।
ফুলের টব কেনা অবশ্যই কোনো গুরুতর কাজ নয়, কিন্তু তাই বলে একে অবহেলা করলে আপনার দৈনন্দিন কাজের তালিকা তো আর আপনিই ছোট হয়ে যাবে না। ভাবনা নয়। খুব সহজ ও ছোটছোট অভ্যাসের মাধ্যমে আপনি নিমিষেই এই আলসেমি কাটিয়ে উঠতে পারবেন।