মার্শ এখন দুবাইতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে ব্যস্ত। সেখানে থাকতেই সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ার, দল ও কিভাবে স্রেফ ইয়োগা তাকে বদলে দিয়েছে, তা নিয়ে খোলামেলা আলাপ করেছেন। কেবল তাই নয়, দীর্ঘদিন স্পিন বলের সামনে তার যে এক ধরণের ‘অ্যালার্জী’ ছিল, সেটা কিভাবে কাটিয়ে উঠেছেন তা নিয়েও বলেছেন অনেক কথা। সর্বোপরি, সাবেক কোচ ড্যারেন লেহম্যান ও বর্তমান কোচ জাস্টিন ল্যাঙ্গার দুজনের শক্তির দিক নিয়ে আলাপ করেছেন।