কলকাতায় ইহুদী সম্প্রদায় এবং তাদের হাল-হকিকত
কলকাতা শহরে এক সময় প্রায় ৬,০০০ ইহুদী জনগোষ্ঠীর বসবাস ছিল। বর্তমানে সেই সংখ্যা কমে গিয়ে মাত্র ২০ জনে এসে উপনীত হয়েছে। দেশভাগ ও ইহুদীদের জন্য আলাদা ইসরায়েল রাষ্ট্র গঠনের প্রেক্ষাপটকে কেন্দ্র করে বেশ আগেই কলকাতা ছেড়ে চলে যায় বহু সংখ্যক ইহুদী পরিবার। তার পর সময়ের পরিবর্তনে ক্রমান্বয়ে আরেও কমতে থাকে তাদের সংখ্যা। সুবিশাল সিনাগগগুলো এখন খালি পড়ে থাকে উপাসকের অভাবে। ইহুদী স্কুলে চলে মুসলমান সন্তানদের একচেটিয়া আধিক্য। সব মিলিয়ে প্রশ্ন জাগে, তাহলে কী ধীরে ধীরে এভাবেই কলকাতা শহর থেকে হারিয়ে যাবে ইহুদী সম্প্রদায়?