যে কারণে মশাকে প্রাণীদেহের রক্ত শুষে নিতে হয়
মশার জীবনচক্রের প্রথম তিনটি ধাপের জন্য পানির উপস্থিতি প্রয়োজন। অর্থাৎ একদম শুরুতে ডিম ভেঙে লার্ভা বেরিয়ে আসতে হলে মা মশাকে পানিতে ডিম পাড়তে হবে। মশকীরা সাধারণত স্থির জমে থাকা পানি কিংবা পানির নিকটবর্তী কোনো স্থানে ডিম পেড়ে থাকে, শুকনো স্থানে কয়েকমাস পর্যন্ত ডিমগুলো অক্ষত থাকতে পারে। একারণেই বলা হয় বাসস্থানের আশে-পাশে যদি কোনো স্থির পানির উৎস থেকে থাকে তা সড়িয়ে ফেলতে।