২০০১: আ স্পেস অডিসি – ধ্রুপদী সিনেমার আখ্যান
বিশ্বসিনেমার বয়স কমবেশি ১২০ বছর হবে। সে হিসেবে, স্ট্যানলি কুব্রিকের ২০০১: আ স্পেস অডিসি মাঝবয়েসী একটি সিনেমা, আমাদের চাঁদের যাওয়ার আগের বছর অর্থাৎ, ১৯৬৮ সালে মুক্তি পায়। এ বছর সিনেমাজগতে ঘটা করে পালন করা হলো তার পঞ্চাশবর্ষপূর্তি।