ফোর্বসের জরিপে এই বছরের সবচেয়ে বেশি আয় করা দশ ফুটবলার
বর্তমানে ফুটবলের দারুন প্রসারতার জন্য ফুটবল মানেই অর্থের ঝনঝনানি। দলবদল বাজারে আগুনের পাশাপাশি খেলোয়াড়দের ব্যাংক ব্যালেন্স ও ফুলে ফেঁপে উঠছে। ক্লাবের পক্ষ থেকে বেতন ভাতা ও বোনাসের পাশপাশি স্পন্সরশিপ থেকেও খ্যাতিমান ফুটবলাররা আয় করেন মোটা অঙ্কের টাকা। সেইসবের উপর ভিত্তি করেই বিখ্যাত ম্যাগাজিন ফোর্বস কিছুদিন আগে প্রকাশ করেছে ২০১৮ সালে ফুটবলের সবচেয়ে বেশি আয় করা ১০ ফুটবলারের তালিকা। চলুন দেখে আসা যাক এই বছরের সবচেয়ে ধনী দশ ফুটবলার।