জিদান ও রোনালদোর একত্রে বিদায় কি শাপেবর হতে পারে রিয়ালের জন্য?
প্রায় অভাবনীয় কাজটিই করে বসে রিয়াল মাদ্রিদ। টানা চ্যাম্পিয়নস লীগ জেতার হ্যাটট্রিক করে ফেলে তারা। গ্যারেথ বেলের জয়সূচক গোলের পর উদ্বেল মাদ্রিদিস্তারা ভুলে যাওয়ার মতো একটা মৌসুমের পরও ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের শিরোপা আবার ঘরে তোলার আনন্দে বিভোর। রেফারির শেষ বাঁশি বাজার পর থেকেই একের পর এক শেল আসতে থাকে রিয়াল ফ্যানদের দিকে! রোনালদো মাঠেই বলেন তাঁর সম্ভাব্য রিয়াল ছাড়ার কথা ইঙ্গিতে, একই কথা বলেন সেই ফাইনালের নায়ক বেলও। রোনালদো এমন আগেও কয়েকবার করেছেন বিধায় তেমন গাঁ করেন নি মাদ্রিদিস্তারা। কিন্তু ২৮ শে মে, ভালভাবে ৭২ ঘন্টাও যায়নি