Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The business has since evolved into Obsidian, an integrated creative studio focused on delivering insight driven campaigns, brand work, and creative production for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Obsidian website, click here.

দর্শকের কাঠগড়ায় বলিউড ছবি ‘মুল্ক’

গত ৩ আগস্ট ভারতে মুক্তি পেয়েছে পরিচালক অনুভব সিনহার ছবি মুল্ক। মুক্তির আগে থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যপক ঝড় তুলেছিলো এ ছবির ট্রেইলার। সম্প্রতি মুক্তি পাওয়ার পর ছবি ‘মুল্ক’ নিয়ে বেড়েই চলছে তর্ক-বিতর্ক। কি আছে এই ছবিতে? কি দেখাতে চেয়েছেন পরিচালক অনুভব সিনহা? যে ছবি মুক্তির পর তাকে নিয়ে ভারতে সমালোচনার ঝড় উঠেছে একদিকে, অপরদিকে তাকে এই সময়ের সাহসী পরিচালক বলছেন অনেকে, বাহবা দিচ্ছেন তাকে। যদিও সংবাদ মাধ্যম গুলোর বরাতে দ্বিতীয় দলের সংখ্যাটাই ভারি। অনুভব সিনহার বিরুদ্ধে ওঠা নানা সমালোচনার বিরুদ্ধে জবাব দিতে গিয়ে কলকাতার একজন লেখক সম্রাট মুখোপাধ্যায় বলেন,যে দেশে লোকে গো-হত্যার বদলা নিতে নরহত্যার পথে হাঁটে, সে দেশে এই ছবি নিঃসন্দেহে কিছু প্রশ্নের ঝাঁপি খুলে দেয়।

মুক্তি পাওয়ার আগে থেকেই আলোচনা ও তর্ক-বিতর্কের অবসান হচ্ছে না মুল্ক নিয়ে। মুসলিম দের প্রতি সহানুভূতি মূলক মনোভাব নিয়ে এই ছবি তৈরি করেছেন বলে অনেকে অভিযোগ করছেন পরিচালক অনুভব সিনহা কে। অনেকে তো অভিযোগ করেছেন অনুভব সিনহা পাকিস্তানিদের দালালি করতেই তৈরি করেছেন এই ছবি। এমনকি তিনি নাকি মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের টাকায় তৈরি করছেন এমন মুসলিম দের প্রতি সহানুভূতি মূলক ছবি। দোষটা ঠিক কোথায় তা কেউ বলতে পারে না কিন্তু অভিযোগের অন্ত নেই। তবে কি সমাজের ইসলামোফোবিয়া ও সমাজ ব্যাবস্থার বিরুদ্ধে মুসলিম দের লড়াই করে বেঁচে থাকার দৃশ্য দেখানোটাই অপরাধ পরিচালক অনুভব সিনহার?

article

সৌদি-কানাডা কূটনৈতিক সংকট: কী ঘটছে, কেন ঘটছে?

সৌদি আরব কানাডার রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে, নিজের রাষ্ট্রদূতকে ফিরিয়ে এনেছে, ১৬,০০০ ছাত্রছাত্রীকে কানাডা থেকে সরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে। কিন্তু ঠিক কী কারণে শুরু হয়েছে এ সংকট?

article

মালয়েশিয়ার রহস্যময় ‘মাহ মেরি’ বা জঙ্গল মানবদের গল্প

অনেক অজানা রহস্যে ঘেরা আমাদের এই পৃথিবী। রহস্যই পৃথিবীর সৌন্দর্য; এক রহস্য উদঘাটনের পর আমরা ছুটে চলি আরেক রহস্য উদঘাটনের পিছনে। আজকে আমরা তেমনই এক রহস্যময় জাতিগোষ্ঠীর সাথে পরিচিত হব- যাদের নিবাস দক্ষিণ-পূর্ব এশিয়ার রাষ্ট্র মালয়েশিয়ায়; নাম ‘মাহ মেরি’। তাদের এই নামের মধ্য দিয়েই তাদের এক রহস্যময় পরিচয় ফুটে ওঠে- ‘মাহ’ মানে ‘অধিবাসী’ এবং ‘মেরি’ মানে ‘জঙ্গল’, অর্থাৎ তাদের নামের অর্থ হচ্ছে, ‘জঙ্গলের অধিবাসী’। মালয়েশিয়ায় সরকারীভাবে মোট ১৮টি আদি জাতিগোষ্ঠীর স্বীকৃতি রয়েছে, তার মধ্যে এই মাহ মেরি জাতি অন্যতম।

article

মাউরিজিও সারি: ব্যাংকার থেকে চেলসি কোচ হওয়ার গল্প

কেউ যদি জিজ্ঞাসা করেন সারির কি অর্জন কি? এককথায় শূণ্য। সারি এখনবধি কোন বড় ট্রফি জেতেন নি তবুও কেন চেলসির মতো বড় ক্লাব তাকে কোচ বানালো? অনেক কোচই ট্রফি না জেতা আছেন, সবাই কি এত বড় দায়িত্ব পান?

article

দিগ্বিজয়ী আলেকজান্ডার: রাজপুত্রের উত্থান (পর্ব ১)

রাজা খুব দ্রুতই মারা গেলেন, তার সাদা আলখেল্লা রক্তে ভিজে লাল হয়ে উঠেছে। তার মেয়ের রাজকীয় বিবাহ অনুষ্ঠানের হর্ষ-আনন্দের পরিবেশ রূপ নিয়েছে চিৎকার আর আর্তনাদে। পসানিয়াস, রাজার দেহরক্ষীদের অন্যতম সদস্য হঠাৎ করেই তার আলখেল্লার ভিতর থেকে ছুরি বের করে তার মালিকের বুকে বসিয়ে দিয়েই দৌড় দিয়েছিলো বাগানের দিকে তার ঘোড়ায় ওঠার জন্য, কিন্তু তার আগেই প্রিয় রাজার আততায়ীকেও পরপারে পাঠিয়ে দিলো রাজরক্ষীরা…

article

ডা. দেবী শেঠী: দ্য হেনরি ফোর্ড অব হার্ট সার্জারি

এই যে জটিল সব রোগের চিকিৎসা আবিষ্কৃত হচ্ছে, এতে কী লাভ যদি মানুষ টাকার অভাবে সে চিকিৎসা নিতে না পারে? এ প্রশ্নটিই তাড়িত করেছিল ডা. শেঠি ও তার দলকে।

article

মনীষা বেহাল: একাই যিনি বদলে দিয়েছেন নাগাল্যান্ডের অনেক নারীর ভাগ্য

চিজামির এই উন্নয়নের মডেলের তাৎপর্য হচ্ছে যে এর মাধ্যমে সমাজের আর্থিকভাবে পিছিয়ে পড়া মহিলারা একজোট হয়ে ঝাঁপিয়েছেন গ্রামটির উত্থানের জন্যে। স্বাস্থ্য, নারীর অধিকার, সাম্প্রদায়ভিত্তিক কর্মসূচিপালন, খাদ্য সুরক্ষা, পরিবেশরক্ষা ইত্যাদি নানা বিষয়ের উপরে জোর দিয়ে দিন দিন আরও দৃঢ় হয়েছে চিজামির উন্নয়ন মডেল।

কিন্তু চিজামির মতো একটি অখ্যাত গ্রাম, যেখানে মাত্র হাজার তিনেক মানুষের বাস, সেখানে এই অভিনব পরিবর্তনটি সম্ভব হল কীভাবে?

সেটা জানতে আমাদের ফিরে যেতে হবে নব্বইয়ের দশকের মাঝামাঝি সময়ে যখন নারী অধিকার কর্মী এবং নর্থ ইস্ট নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা মনীষা বেহাল নাগাল্যান্ডের মহিলাদের স্বাস্থ্যোন্নয়নের জন্যে পা রেখেছিলেন সেই রাজ্যে।

article

সেদিন খেলার সঙ্গে মিশে গিয়েছিল রাজনীতি

সেদিন আগুন জ্বলেছিলো ঢাকায়। রকিবুল হাসানের ‘জয় বাংলা’ স্টিকার সেই আগুনে ঘি ঢেলেছিলো। সেই ক্ষোভের আগুন পরিণত হলো দাবানলে, ছড়িয়ে গেলো সমগ্র পূর্ব পাকিস্তানে। মুক্তিযুদ্ধের আগে সেটাই ছিলো ইয়াহিয়া’র কূটচালের বিরুদ্ধে সাহসিকতা এবং তারুণ্যে উদ্দীপ্ত একটা বার্তা, “মাথা নত করবে না বাংলাদেশ!”

article

মারিও জাগালো: পেলের চেয়েও বেশি বিশ্বকাপ জিতেছেন যিনি

একটা তথ্য শুনলে আপনারা হয়তো কিছুটা অবাক হতে পারেন। বিশ্বকাপের সোনালী ট্রফিটার খুব কাছাকাছি গেলেও কেউ চাইলেই সেটা স্পর্শ করতে পারে না! শুধুমাত্র ফিফার অফিসিয়াল, বিশ্বকাপজয়ী কোনো দলের সদস্য আর রাষ্ট্রপ্রধাণদেরই এই ট্রফিতে স্পর্শ করার অনুমতি রয়েছে। একারণেই অনেক বড় বড় মানুষকেই বিশ্বকাপ ট্রফির সাথে ছবি তুলতে দেখা গেলেও সেই ট্রফি হাতে নিয়ে ছবি তুলতে দেখা যায় না। বিশ্বকাপের সোনালী ট্রফিটা উঁচিয়ে ধরার স্বপ্ন ফুটবলের সাথে যুক্ত প্রতিটি মানুষেরই থাকে। কারো স্বপ্ন পূরণ হয়, কারো স্বপ্ন আবার অধরা-ই থেকে যায়। কিন্তু আজ আমরা এমন একজন মানুষের কথা জানবো যিনি এক কিংবা দুই বার নয়, চার বার বিশ্বকাপজয়ী দলের সদস্য হওয়ার গৌরব অর্জন করেছিলেন! তিনি ব্রাজিলের লিজেন্ডারি ফুটবলার এবং কোচ মারিও জাগালো। 

article

কুবো অ্যান্ড দ্য টু স্ট্রিংস: এক ব্যাঞ্জোবাদকের বিষণ্ণ গল্প

হঠাৎ সে এক হাতে সুর তোলে ‘শামিসেন’ এ, ব্যাঞ্জোর মত দেখতে বাদ্যযন্ত্রটি থেকে ভেসে আসে একটা বিষন্ন কঠিন সুর। আর তখনই তার সামনে ঢেউগুলো এসে চূর্ণ হতে থাকে, ঠিক যেমন নীলনদ ভাগ হয়েছিল মূসা নবীর সামনে।

article

End of Articles

No More Articles to Load