Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The business has since evolved into Obsidian, an integrated creative studio focused on delivering insight driven campaigns, brand work, and creative production for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Obsidian website, click here.

কুরান পরিবারের ট্রাজেডি ও স্বপ্ন

কোহলিকে নিয়ে এই হইচইয়ের মধ্যে আসল কাজটা করে ফেললেন ২০ বছর বয়সী এক তরুন। ইংল্যান্ডের হয়ে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ম্যান অব দ্য ম্যাচ হলেন ‘ছোট্ট’ স্যাম কুরান

article

বঙ্গোপসাগরের নাম ‘বঙ্গোপসাগর’ যেভাবে হলো

বঙ্গ+উপ+সাগর=বঙ্গোপসাগর। অর্থাৎ ‘বঙ্গ দেশের উপসাগর’ বা ‘বাংলাদেশের উপসাগর’। তবে ‘বঙ্গ দেশের উপসাগর’ বলাই শ্রেয়, কেননা এর সাথে কোলকাতা বা পশ্চিম বাংলারও সংযোগ রয়েছে। তাছাড়া দেশভাগের আগে উভয় বাংলা তো এক সাথেই ছিল। কিন্তু জটিলতার শুরু হয় অন্য জায়গায়- বঙ্গোপসাগরের সাথে তো আরও অনেক দেশ বা অঞ্চলের সংযুক্তি রয়েছে যেমন, মায়ানমার, ভারত, শ্রীলংকা, থাইল্যান্ড; আরও রয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। ফলে অনুসন্ধিৎসু মনে স্বভাবতই প্রশ্ন জাগে বঙ্গোপসাগরের নাম তাহলে ‘মায়ানমার উপসাগর’, ‘ভারত উপসাগর, ‘শ্রীলংকা উপসাগর’ ইত্যাদি হল না কেন? আজকে আমরা সেই প্রশ্নের অনুসন্ধান করার চেষ্টা করব।

article

এ মৌসুমে বিশেষভাবে চোখ রাখবেন যে ১০টি দলের উপর

নতুন মৌসুম শুরু আগে বাছাইকৃত ১০ টি দলকে বিশেষভাবে বাছাই করা হলো, যারা এ মৌসুমে ভালো ফুটবল খেলার যোগ্যতা রাখে। এ দলগুলো বাছাই করা হয়েছে কোন দলের নিন্মসাড়ির লিগ থেকে উঠে আসা, নতুন খেলোয়াড়, নতুন উদ্দীপনা ও এ সিজনে ভালো পারফর্মেন্স করার প্রবণতার উপর ভিত্তি করে।

article

ছুঁয়ে এলাম গ্রেট ওয়াল অব চায়না: পৃথিবীর সপ্তমাশ্চর্যের একটি

চীনে একটি প্রবাদ প্রচলিত আছে, ‘যে চীনের মহাপ্রাচীর অর্থ্যাত গ্রেট ওয়াল ছুঁয়ে দেখে নি সে পুরুষ নয়।’ আর তাই চীনে যখন গিয়েছিই তখন তো নিজের পুরুষত্বের প্রমাণ দেয়ার জন্যে হলেও গ্রেট ওয়ালে উঠতেই হবে।

মানুষের তৈরি বিশ্বের সবচেয়ে বড় স্থাপনা হচ্ছে চীনের এই মহাপ্রাচীর। গ্রেট ওয়াল অব চায়না বিশ্ব ঐতিহ্যের একটি অংশ হওয়ার পাশাপাশি এটিকে চীনের জাতীয় প্রতীক হিসাবেও বলা হয়। আর তাই এ মহাপ্রাচীরটিকে বিশ্বের সপ্তম আশ্চর্যের একটি হিসেবে গননা করা হয়। চীনা ভাষায় গ্রেট ওয়াল কে বলা হয় ছাংছং। এই ছাংছং- এর আভিধানিক অর্থ হচ্ছে দীর্ঘ দেয়াল।

চীনের এই মহাপ্রাচীরকে কল্পনা করা হয় এক বিশাল ড্রাগনের সঙ্গে। পূর্বে শাংহাইকুয়ান থেকে পশ্চিমে টপলেক পর্যন্ত এর বিস্তৃতি। শুরুর দিকে মহাপ্রাচীরকে দেওয়া হয়েছে ড্রাগনের মাথার আকৃতি আর শেষের দিকে লেজের আকৃতি।শুধু পাহাড়ের উপর দিয়েই নয়, এই প্রাচীর গিয়েছে মঙ্গোলিয়ার যাযাবর স্তেপ, মরুভূমি আর নদীর উপর দিয়েও। নদীর উপর দিয়ে সেতুর মতো গিয়েছে এই প্রাচীর। আর মহাপ্রাচীরের ড্রাগনের লেজ গিয়ে নেমেছে সমুদ্রের পানিতে।

article

এবার চিকিৎসা ক্ষেত্রে ব্লকচেইনের ব্যবহার

ব্লকচেইনের মাধ্যমে ডাটা সংরক্ষণ করলে ডাটা জমা রাখার সময় যদি কোন ভুল হয় তাহলে তা বোঝা যায় এবং ভুল সমাধান করা যায়। এমনকি রোগি নিজেও তার রোগের তথ্য সিস্টেমে ঢুকে সংরক্ষণ করে রাখতে পারবে। আর ব্লকচেইনের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যেহেতু এই পদ্ধতি কেন্দ্রীয় কোন কিছু দ্বারা নিয়ন্ত্রিত নয় এবং এটার মূল উদ্দেশ্যই হচ্ছে লেনদেনের জগতে সবাইকে একত্রিত করা (যেটা ইন্টারনেট নিজেও করে) তাই হ্যাকারদের জন্য এরকম সিস্টেমে অনুমতি ছাড়া ঢুকে যাওয়া কঠিন। এর জন্য দরকার পড়বে অতি উন্নতমানের কোয়ান্টাম কম্পিউটার।

article

পেপ গার্দিওলার ১০টি দামী সাইনিং

বার্সেলোনার চার বছরের কোচিং ক্যারিয়ারে গার্দিওলা খরচ করেছেন ৩৪০ মিলিয়ন ইউরো। সে তুলনায় বায়ার্নে অবশ্য কিছুটা হাত গুটিয়েই রেখেছিলেন তিনি। তিন বছর ধরে বাভারিয়ানদের দায়িত্বে থাকাকালীন অবস্থায় খরচ করেছেন প্রায় ১৭৪ মিলিয়ন ইউরো। তবে ম্যানচেস্টার সিটিতে এসে দেদারসে টাকা খরচ করেছেন। ইতিহাদে নিজের প্রথম মৌসুমে ৮ জন খেলোয়াড় কিনতে খরচ করেন ১৬৭ মিলিয়ন ইউরো। পরের মৌসুমে মাত্র ৫ জন খেলোয়াড় আনতেই উড়িয়েছেন ১৯৯ মিলিয়ন ইউরো। চলতি মৌসুমে এখন পর্যন্ত রিয়াদ মাহরেজকে নিজ দলে ভিড়িয়েছেন প্রায় ৬৮ মিলিয়ন ইউরোতে। আর তাতেই ডলারের অঙ্কে বিলিয়ন পার হয়ে যান পেপ গার্দিওলা। চলুন দেখে আসা যাক গার্দিওলার নয় বছরের কোচিং ক্যারিয়ারের সবচেয়ে দামী দশ সাইনিং।

article

ফাহমো উৎসব: যেখানে পাথর ডিঙিয়ে প্রমাণ করতে হয় বিয়ের বয়স

প্রায় ১৮,০০০ দ্বীপের সমন্বয়ে গড়ে ওঠা একটি দেশ ইন্দোনেশিয়া, তার মধ্যে ছোট্ট একটি দ্বীপের নাম‘নিয়াস’। এই নিয়াস দ্বীপের রয়েছে হাজার বছরের ঐতিহ্য। মূলত এটি একটি আদবাসী দ্বীপ; এখনো তারা ধরে রেখেছে তাদের আদিম প্রথা ও সংস্কৃতি। সময়ের প্রেক্ষাপটে তাদের বিভিন্ন প্রথা সারা বিশ্বের মানুষের কাছে হয়ে উঠেছে রহস্যময় ও চমকপ্রদ। আর তার মধ্যে অন্যতম হচ্ছে ‘ফাহমো উৎসব।

article

তারারে: পৃথিবীর সবচেয়ে ক্ষুধার্ত মানুষ

সময়টা আঠার দশকের শেষের দিকে। ফরাসি রেভ্যুলেশন তখন পুরোদমে চলছে। ঠিক সেই সময়টাতে ফ্রান্সের লিঁওতে জন্ম নেয় এক আজব শিশু। তারারে নামের সেই মানুষটি কুকুর থেকে শুরু করে বিড়াল কিংবা যেকোনো প্রাণী জীবিত গিলে ফেলতে পারতো। এইরকম অপ্রত্যাশিত ক্ষমতার এই মানুষ মাত্র ২৬ বছর বেঁচে ছিলেন। তবে ক্ষুদ্র এই জীবনেই অনেক চড়াই উৎরাই ছিলো তার। চলুন জেনে নেওয়া যাক পশুপাখি ও মৃত মানুষ খেকো ক্ষুধার্ত এই যুবকের গল্প।

article

মেরিলিন মনরো: সর্বকালের সেরা লাস্যময়ী তারকা

জানা যায়, মনরো মৃত্যুর পূর্বে শেষ ফোন জন এফ. কেনেডিকেই দিয়েছিলেন। মনরো তাদের সম্পর্ক সবার সামনে আনার হুমকি দিয়েছিল। তাই তার বেঁচে থাকা কেনেডির কাজের পথে ব্যাঘাত ঘটাতে পারে। ঠিক এ কারণেই তাকে চলে যেতে হয়েছে – এমনটাই মনে করেন মনরোর অনেক ভক্ত। অবশ্য এমন সন্দেহের বাস্তবে কোনো প্রমাণ মেলেনি।

article

End of Articles

No More Articles to Load