হোসে সারামাগো: স্বেচ্ছায় নির্বাসিত অভিমানী এক নোবেল বিজেতা
জনপ্রিয় এই সাহিত্যিকের বই অনূদিত হয়েছে ২৫টিরও বেশি ভাষায়। সারা বিশ্বে তার বইসমূহ ২০ লাখেরও বেশি কপি বিক্রি হয়েছে। আদর্শগতভাবে তিনি ছিলেন উদার সমাজতান্ত্রিক। উদার দৃষ্টিভঙ্গি নিয়ে লেখালেখির কারণে তিনি বিভিন্ন সময়ে গোঁড়া ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সমালোচনার শিকার হয়েছেন- বিশেষ করে ক্যাথলিক চার্চ কতৃক। রাজনৈতিক পরিসরেও তিনি ছিলেন প্রতিবাদী লেখক, ফলে ইউরোপিয়ান ইউনিয়ন এবং ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড (আইএমএফ) এর বেশ কিছু কর্মকাণ্ডেরও তিনি বিরোধিতা করেছিলেন। তাই এসব প্রতিষ্ঠানের পক্ষ থেকেই তিনি সর্বাধিক সমালোচনার মুখোমুখি হয়েছিলেন।