কিন্তু সম্প্রতি কর্ণাটক নির্বাচন এবং এগারোটি উপনির্বাচনের ফল দেখে পর্যবেক্ষকদের মতামত ঘুরে গেছে অনেকটাই। কর্ণাটকে বৃহত্তম দল হিসেবে শেষ করলেও মাত্র কয়েকটি আসনের অভাবে বিজেপি যখন সেখানে সরকার গড়ে তাদের প্রিয় কংগ্রেস-মুক্ত ভারতের প্রকল্পটির বাস্তবায়ন করতে পারল না, তখন মোদী এবং তার সেনাপতি বিজেপির জাতীয় সভাপতি অমিত শাহের উদ্যম যেন অনেকটাই ধাক্কা খেল।