বেদ কেবল ধর্মগ্রন্থ না; এক অনন্য দলিল। সেই যুগের সমাজ বিন্যাস, অর্থনৈতিক ব্যবস্থা, মানুষের বিভিন্ন বৃত্তি, সমাজে নারীর স্থান, রাজনৈতিক টানাপোড়েন প্রভৃতি তথ্য বেদের বিরাট সাহিত্য ভাণ্ডার থেকেই সংগ্রহ করা হয়। উদাহরণ স্বরূপ, হিন্দুধর্মে ঋষির অবস্থান সবার উপরে। ঋগ্বেদে অন্তত সাতজন নারী ঋষির নাম পাওয়া যায়।