স্বাধীনতা পরবর্তী সময় হতে আধুনিককাল পর্যন্ত আমেরিকার অন্যতম প্রধান সমস্যা হিসেবে গণ্য করা হয় এই বর্ণবৈষম্যকে। তাসত্ত্বেও আমেরিকার অধিকাংশ জনগণ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে একসাথে পথচলায় বিশ্বাসী। সাদা, কালো কিংবা বাদামি তথা গায়ের বর্ণের উপর ভিত্তি করে মানুষের মাঝে বিভাজনের ধারণাকে তারা মধ্যযুগীও কুসংস্কার হিসেবে মনে করে। জাতি হিসেবে মার্কিনীদের এই উদারতা আর সহমর্মিতার পিছনে একজন রোসা পার্কসের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। রোসা পার্কসের সাহসিকতার ফলেই সংঘটিত হয়েছিল ইতিহাস বিখ্যাত মন্টোগোমারির বাস বয়কট ; যা বদলে দিয়েছিলো আমেরিকার কালো মানুষদের ইতিহাস।