লিভিংস্টোনের বিতর্কিত ১৩২৫ ধারার পরিণতি এবং যুক্তরাষ্ট্রের নির্মম অভিবাসন নীতি
মার্কিন যুক্তরাষ্ট্র এবং মেক্সিকোর মাঝে টানাপোড়েন শত শত বছর আগে থেকেই চলে আসছে। সময়ের পরিক্রমায় হোয়াইট হাউসের গদিতে যারাই বসেছেন, তাদের বেশিরভাগই মেক্সিকোর প্রতি বিরূপ আচরণ দেখিয়েছেন। কঠোর বিধিনিষেধ ছুঁড়ে দিয়েছেন নানা সময়। কখনো অর্থনৈতিক অবরোধ, কখনো সীমান্তের সীমারেখা নিয়ে বিরোধ কিংবা রাজনৈতিক প্রতিহিংসা নিয়ে মেক্সিকোর সঙ্গে কখনোই সম্পর্ক ভালো করতে চাননি মার্কিন কর্তারা। যার ফলে প্রতিবেশী দেশ দুটোর মাঝে সম্পর্কের ফারাক তৈরি হয়েছে শত বছরের। বিংশ শতাব্দীর শুরুর সময় থেকে একবিংশ শতাব্দীতেও নিষ্পত্তি না হওয়া দুই দেশের মধ্যকার সবচেয়ে বড় সমস্যাটি হচ্ছে সীমান্তে অনুপ্রবেশ নীতি।