সালতামামি: ২০২০ সালের সেরা ১০ স্থাপত্যশৈলী
করোনাভাইরাসের কারণে বিশ্বব্যাপী লকডাউন থাকায় থেমে ছিল অসংখ্য প্রকল্পের কাজ। এত বাধা সত্ত্বেও, ২০২০ সালে দারুণ সব স্থাপত্যশৈলীর নির্মাণ হয়েছে, যেগুলো একাধারে দৃষ্টিনন্দন, শৈল্পিক, নান্দনিক, আধুনিক এবং পরিবেশবান্ধব। এসব স্থাপত্যশৈলীর মাঝে আসলে সেরা ১০টি বাছাই করা অত্যন্ত কঠিন এক কাজ। কিন্তু সেই কঠিন কাজটা সহজ করে দিয়েছে স্থাপত্যবিষয়ক বিখ্যাত সব পত্রিকা ও ওয়েব পোর্টালগুলো। সেখান থেকেই বাছাইকৃত সেরা দশ স্থাপত্যশৈলীর বিবরণ নিয়ে আজকের আয়োজন।