শেফ আতালা: রান্না আর দর্শনকে এক সুতোয় গেঁথেছেন যিনি
পিঁপড়াকে বিকল্প প্রোটিন হিসেবে আখ্যা দেন তিনি। কিউব করে কাটা এক টুকরো আনারসের উপর বসানো পিঁপড়ার ডিশের চাহিদায় চোখ কপালে উঠবে। কেবল আনারসের উপর নয়, নারকেলের টুকরো কিংবা কখনো শুধু পিঁপড়াটাই পরিবেশন করা এই ডিশ অ্যামাজনিক অ্যান্ট আতালাকে পৌঁছে দিয়েছে খ্যাতির শিখরে।