এর নাম ডাইভিং বেল স্পাইডার হলেও একে ওয়াটার স্পাইডার বা জলজ মাকড়শা নামেও ডাকা হয়। ডাইভিং বেল স্পাইডার হলো তার গ্রুপের একমাত্র সদস্য যারা পুরো জীবন জলের নীচে কাটিয়ে দেয়। এরা শুধু জলের নিচে বসবাই করে না, সেই সাথে শিকার, প্রজনন, ডিম পাড়াসহ যাবতীয় কাজ করে জলের নিচেই।